কিশোরগঞ্জের বাজিতপুর চৌকি আদালতটি পাঁচ উপজেলা নিয়ে গঠিত। এটি শতাধিক বছরের একটি চৌকি আদালত। সেই চৌকি আদালতে আজ বৃহস্পতিবার সকাল থেকে টানা কয়েক ঘন্টা ব্যাপি নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। বিকেল পাঁচটায় এই নির্বাচন শেষ হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এড. মোস্তফা রাগিব হাসান খান ভূলন। এই নির্বাচনে ২০২৬-২০২৭ অর্থবছরের ১ বছরের জন্য অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এড. হাবিবুর রহমান আলম, ভোটে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন এড. কালী কিংকর বসাক ও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এড. জামাল উদ্দিন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরো কয়েকজন নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।