গোমস্তাপুরে মহান মে দিবস পালিত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ২ মে, ২০২৬, ০৬:১৮ পিএম | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৬:১৮ পিএম
গোমস্তাপুরে মহান মে দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) গোমস্তাপুর উপজেলা শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাগদুয়ার পাড়া কার্যালয় থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।  র‌্যালিতে ইমারত নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত শত শত শ্রমিক তাদের অধিকার আদায়ের দাবিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো: সায়েদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক তাজামুল হক তজু, কার্যকারি সদস্য আকতারুজ্জামান, সদস্য নাজিম আকতার মাসুম। এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত র‌্যালী ও  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি । অন্যদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও রহনপুর পিএম কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল , রহনপুর পৌর আমির প্রভাষক মনিরুজ্জামান ডাবলু, হাবিবুল্লাহ হাবিবসহ অন্যরা। অন্যদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রহনপুর কলেজ মোড় থেকে একটি র‌্যালি বের করে রহনপুর পৌর এলাকার সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ করে। এতে বক্তব্য দেন বিএনপি নেতা আশরাফুল ইসলাম, শ্রমিক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান মামুন।