হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ১ হাজার গাছের ছাড়া রোপন করার পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামীম বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) মোহাম্মদ রাশেদুল আমিন জানান। সভায় মাধবপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন-মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি , রোকন উদ্দিন লস্কর (যুগান্তর), মহিউদ্দিন আহমেদ (চ্যানেল ২৪), আইয়ুব খান (সমকাল), আলমগীর কবির (দিনকাল), তোফাজ্জল হোসেন চৌধুরী (ভোরের ডাক), কয়েস আহমেদ সালমান (ইনকিলাব), জামাল মো. আবু নাসের (এনটিভি), হামিদুর রহমান (বাংলা টিভি) ও জালাল উদ্দিন লস্কর (দেশ রূপান্তর)। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মহাব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল আমিন সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এসময় তিনি ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।