শৈলকুপায় মোহন হত্যার ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ১

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ১১:০৭ এএম
শৈলকুপায় মোহন হত্যার ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ১

ঝিনাইদহের শৈলকুপায় গত বৃহস্পতিবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ নিহতের ঘটনায় ৪২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। শনিবার বিকালে  নিহতের ছেলে হারুনর রশিদ বাদী হয়ে শৈলকুপা থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। এ ঘটনায় শেরআলী নামের এজাহারভূক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির মোল্যা বলেন, গত বৃহস্পতিবার উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোহন শেখ নামের এক রাজমিস্ত্রি নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে হারুনর রশিদ বাদী হয়ে শনিবার দুপুরে ৪২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় শেরআলী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে