বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে গ্রাম পুলিশ আলামিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মাদক বিক্রি, সেবন এবং চুরিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অপসারণের দাবিতে মঙ্গলবার তার এলাকা নিশানবাড়িয়ার মরানিদ্রা গ্রামের কয়েকশ মানুষ এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।
ঘন্টা ব্যাপী এই প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয়দের দাবি, উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দায়িত্বরত গ্রাম পুলিশ আলামিন দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তিনি নিজে মাদক সেবন করেন এবং এলাকায় মাদক বিক্রির সিন্ডিকেটের সাথে জড়িত। এছাড়াও তার বিরুদ্ধে গরু চুরি, দোকানের লাইট এবং জুতা চুরির মতো গুরুতর অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানান, বিভিন্ন সময় চুরির ঘটনায় আলামিন হাতেনাতে ধরা পড়লেও গ্রাম পুলিশ হওয়ার প্রভাবে পার পেয়ে যেতেন। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠক করে বিচার করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি।
মানববন্ধনে স্থানীয়রা আরো বলেন"আমরা এমন গ্রাম পুলিশ চাই না যে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করবে। আলামিনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। আজকের এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।