সাহাপাড়ায় মস্তিষ্ক বিকৃত মেয়ের বটির কোপে মা খুন

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:৫৩ পিএম
সাহাপাড়ায় মস্তিষ্ক বিকৃত মেয়ের বটির কোপে মা খুন

কেশবপুর সাহাপাড়ায় মস্তিষ্ক বিকৃত মেয়ে দীপ্তীর বটির কোপে মা গৌরী অধিকারী (৮৫) খুন হয়েছে। 

কেশবপুর সাহা পাড়া নিবাসী, মৃত কালীপদ অধিকারীর সহ ধর্মীনি গৌরী রানী ৮৫  অধিকারীর স্বামীর রেখে যাওয়া দোতলা বাড়ী সহ গৌরীর নামে তিন শতক জমি আছে যার আনুমানিক মূল্য ১কোটি টাকা। প্রতিবেশীরা জানান, ভিক্ষাবৃতি করে চলতে হতো গৌরী রানীর, বৃদ্ধ বয়সে একা একা খেয়ে না খেয়ে দিন যাপন করতেন তিনি,তারই মধ্য এসে ঘাড়ে চাপে, বিবাহিত বিধবা মানসিক ভারসাম্যহীন (পাগল) কন্যা দীপ্তি রানি। 

সোমবার রাত আনুমানিক একটার দিকে  দিপ্তি রানীর চিৎকার চেঁচামেচি শোনা যায় কেউ তাকে আবার উলঙ্গ হয়ে ছাদে ঘুরে বেড়াতে দেখে, সম্ভবত তখনি ঘটে ঘটনাটি। নিহত  গৌরী রানীর তিন ছেলে ও এক মেয়ে দীপ্তি রানী।,দীপ্তি রানী শিক্ষিতা স্বামী মারা যাওয়ার পরে তিনি পাগল হয়ে যায়, তিন ছেলের দুইজন চাকুরীর জন্য বাইরে থাকে, ছোট ছেলের সংসার নিয়ে আলাদা পাশে থাকে। এদিন  শুধু দীপ্তি রানী ও মা  গৌরি রানী বাড়িতে ছিলো। সকালবেলা তার মৃত্যু দেহ পড়ে থাকতে দেখে,এবং মেয়ে দীপ্তি রানী উলঙ্গ অবস্থায় বাথরুমের ভিতরে বসে থাকে।  মঙ্গলবার সকালে পুলিশ খবর পেয় ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে তার মরদেহ যশো মর্গে পাঠায় এবং মেশে দিপ্তী রানীকে আটক করে। 

কেশবপুর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে