আশাশুনিতে রেজিলিয়েন্স বিগিনস এট হোম প্রকল্পের অবহিতকরণ সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৫:১১ পিএম
আশাশুনিতে রেজিলিয়েন্স বিগিনস এট হোম প্রকল্পের অবহিতকরণ সভা

আশাশুনিতে আইডিয়ালের আয়োজনে রেজিলিয়েন্স বিগিনস এট হোম প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

লিরিয়েনা ফন্ডস এর অর্থায়নে সিডিডি'র সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। প্রজেক্ট ফোকাল মিজানুর রহমানের সভাপতিত্বে ও সুব্রত বাছাড়ের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্প সস্পর্কে ভিডিও তথ্য উপস্থাপন করেন, প্রকল্প সমন্বয়ক মিহির কুমার দাশ ও সিডিডি প্রজেক্ট অফিসার পল্লব সরকার বাবু। প্রকল্পের নানা দিক নিয়ে কথা বলেন প্রজেক্ট অফিসার মামুন আলী ও সিডিডি রিচার্স তৌফিক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিআইও আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে