কয়রায় জলবায়ু পরিবর্তন প্ররােচিত, অভ্যন্তরীন অভিবাসন ও স্থানচ্যুতি জনগােষ্টির জন্য সামাজিক সুরক্ষা অন্তর্ভুক্তি বৃদ্ধিকরনে এক এ্যাডভােকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
(২৮ এপ্রিল) বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত
হয়। কারিতাস বাংলাদেশের খুলনা অঞ্চলের অধিনে ডিআরআর ও সিসিএ প্রকল্পের কারিতাস কয়রার সার্বিক সহযােগিতায় এবং জার্মানী ও বিএমজেড এর আর্থিক সহায়তায় এ অ্যডভােকেসি ক্যাম্পেইনে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান ও খুলনা জেলা বিএনপির সদস্য এম, এ হাসান। কারিতাসের উপজেলা ম্যানেজার মোঃ মিজানুর রহমানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্যাহ, কয়রা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম লুৎফর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক
শেখ মনিরুজ্জামান মনু, কয়রা ইউনিয়নের জামায়াতের আমির গাজী মিজানুর রহমান, স্থানীয় অধিবাসী মোল্লা মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান লিটন প্রমুখ।