লালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোভাযাত্রা

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৫:০৪ পিএম
লালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোভাযাত্রা

১ মে  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালপুর উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা থেকে ব্যানার ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার লালপুর ত্রিমোহনী চত্বরে এসে সমবেত হয়।

এ সময় পথ সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশন লালপুর উপজেলা শাখার সেক্রেটারি নুরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ আমিরুল ইসলাম

পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা রিকশা ভ্যান চালক ট্রেড ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান চঞ্চল সহ শ্রমিক নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে