মঙ্গলবার ( ৫ মে) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন যশোর- ২ আসনের সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ। র্যালি শেষে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি মোসলেহ উদ্দীন ফরিদ। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ, বিশেষ অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা নেতা জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির হারুন অর রশিদ, বিএনপির সংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা কৃষি অফিসার নূরুল ইসলাম, মফিজুর রহমান কবীর,আইয়ুব হোসেন সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।