চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর তীরে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল টুর্নামেন্ট -২০২৬ সাপোর্টেড বাই ইউনিটি অফ পিসি এর জাঁকজমক আয়োজনে সফল সমাপ্তি হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬ ইং) বিকেলে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে কিংস কোড়ালিয়াসহ
১৬ টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় প্রেসক্লাব ফুটবল দল ও চাঁদপুর ডায়নামাইটস ক্লাব।তীব্র প্রতিদ্বন্দিতপূর্ণ ফাইনাল ম্যাচটিতে ইয়াসিনের দেয়া একমাত্র গোলে (১-০) চাঁদপুর ডায়নামাইটস ক্লাবকে পরাজিত করে শিরোপা জিতে নেয় চাঁদপুর প্রেসক্লাব ফুটবল ক্লাব। বিপুলসংখ্যক দর্শক উপস্থিতিতে টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ এ সময় অনুষ্ঠিত হয়। বিশেষ করে ফুটবলপ্রেমী তরুণ দর্শকরা প্রাণভরে আনন্দ উৎসবে দুই দলের ফুটবল খেলা উপভোগ করেন। ম্যাচ সেরা চাঁদপুর প্রেসক্লাবের ইয়াসির,ম্যান অফ দা টুর্নামেন্ট সিজান ও সেরা গোলকিপার চাঁদপুর ডায়নামাইটস ক্লাবের বাহার নগদ অর্থসহ ট্রফি পুরস্কার লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন মোশারফ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় তিনি বলেন, সুন্দর চাঁদপুর গড়ার লক্ষ্যে দীর্ঘ বছর থেকে আমি শহরবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি।সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা।জবাবদিহিতা,সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে সমাজের সব স্তরে বৈষম্য দূর করা।ক্ষমতার অহংকার পরিহার করে সবসময় মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকা। চমৎকার আয়োজনে তরুণ সমাজের সম্পৃক্ততায় এই ফুটবল টুর্নামেন্টটি সম্পন্ন হওয়ায় কমিটির কর্মকর্তা এবং অংশগ্রহণকারী সকল ক্লাবের খেলোয়াড় এবং দর্শকবৃন্দকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের সমাজ ব্যবস্থায় মাদক কিশোর গ্যাং আমি দেখতে চাই না। সামাজিক ঐক্য বজায় রেখে আমরা আমাদের চাঁদপুর কে এগিয়ে নিব। যেখানে কোন ভেদাভেদ থাকবে না। পরে তিনি দুইদলের মাঝে চ্যাম্পিয়ন ও রানারআপ টফিসহ অন্যান্য পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টের সঞ্চালকের ভূমিকায় ছিলেন আয়োজক কমিটির প্রধান মারজুক ঐশ্বর্য। তাকে সহযোগিতা করেন এক জাক তরুণ এবং মোশারফ ফাউন্ডেশন সংশ্লিষ্ট অংশীজন ।