কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরসহ ৭টি ইউনিয়নে চুরি থেকে শুরু করে বিভিন্ন অপরাধ প্রবণতা গত কিছু দিন ধরে বেড়েই চলছে। আইনশৃঙ্খলা বাহিনী চুর ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করার পরও আইনের ফাঁক দিয়ে বের হয়ে আবারও শুরু করে বিভিন্ন অপরাধ প্রবণতা। এরই ধারাবাহিকতায় গত বুধবার দিবাগত রাতে ছাড়ারবন্দ এলাকার বিখ্যাত চুর জহির মিয়ার ছেলে আকাশ মিয়া (২৫) বিদ্যুতের বিভিন্ন লাইনের তার চুরি করার সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে বাজারের জামান টাওয়ারের ৫ তলা ভবন থেকে পড়ে (আকাশ) এর মৃত্যু হয়েছে। তার নামে কুলিয়ারচর থানায় দুটি চুরির মামলা ও দুটি খুনের মামলা রয়েছে। পুলিশ আকাশের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছেন। অন্যদিকে একই উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া গ্রামে বৃহস্পতিবার ভোররাতে সৌদি প্রবাসী উজ্জল মিয়ার বাড়ির শিট কেটে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিস নিয়ে গেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এই বিষয়ে কুলিয়ারচর থানায় কেউ চুরির ঘটনায় অভিযোগ দিতে আসেনি বলে পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন।