কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) :
| আপডেট: ১১ জুন, ২০২৬, ০৭:০৫ পিএম | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৭:০৫ পিএম
কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

যশোরের কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে ভোরে গ্রামাঞ্চলে মিছিল প্রদক্ষিণ করেছে।  কেশবপুর থানার অফিসার ইনচার্জ মিছিলের কথা স্বীকার করে, আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।  জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সোনাতলা নামক স্থানে পৌর এলাকার বায়সা গ্রামের ছাত্রলীগ নেতা মাসুদুর রহমানের নেতৃত্বে ও উপজেলা ছাত্রলীগের ব্যানারে দেশব্যাপী আওয়ামীলীগের নেতা-কর্মিদের ওপর হামলা-মামলার প্রতিবাদ ও আওয়ামীলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে ত্রিমোহিনী ও সাগরদাঁড়ি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় অর্ধশত ছাত্রলীগের নেতা-কর্মী উপস্থিত ছিল। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সোনাতলা নামক স্থাইি উপজেলা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে