দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার অভিযান পরিচালিত হয়েছে।
ব্র্যাকের স্থাস্থ্য কর্মসূচীর উদ্যোগে মশাবাহিত রোগ ডেঙ্গু চিকুনবুনিয়া বিষয়ে জনসচেতনতাসৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে চালনা পৌরসভার বাসষ্ট্যান্ড, বাজার এলাকা, বিভিন্ন বাসা বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় এই প্রচার অভিযান পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও চালনা পৌর প্রশাসক বোরহান উদ্দিন মিঠু। ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ অফিসার শারমিন সুলতানার তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচীতে চালনা পৌরসভার নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মী, স্বেচ্ছাসেবক, শিক্ষক মন্ডলী, সিপিপি সদস্য, ধর্মীয়নেতাসহ সমাজের গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। কর্মসূচীর অংশ হিসাবে বেশ কয়েকটি খানা ভিজিট করা হয়।