বাংলাদেশ ক্রিকেট দলকে অলিম্পিক এসোসিয়েশনের অভিনন্দন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০২:১৭ পিএম
বাংলাদেশ ক্রিকেট দলকে অলিম্পিক এসোসিয়েশনের অভিনন্দন

বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ঢাকায় অনুষ্ঠিত ০৩ ম্যাচের ওয়ান্ডে সিরিজের মধ্যে প্রথম ০২ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ তে পরাজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ০১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের গৌরব অর্জন করেছে। বাংলাদেশ ক্রিকেট দল সম্প্রতি একইভাবে পাকিস্তানের সাথেও ওয়ান্ডেতে ২-১ এ এবং টেস্টে ২-০ তে জয় নিশ্চিত করেছে। ধারাবাহিক এই জয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং মহাসচিব মো: জোবায়দুর রহমান রানাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিসহ অন্যান্য সকল ব্যক্তিবর্গকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ক্রিকেটসহ সকল স্পোর্টস ডিসিপ্লিনের ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রের সফল ও গৌরবময় যাত্রা কামনা করছে।

আপনার জেলার সংবাদ পড়তে