সেনবাগে নিহত ফাহিমের জানাযা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ১২ জুন, ২০২৬, ০৩:৩০ পিএম | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০৩:৩০ পিএম
সেনবাগে নিহত ফাহিমের জানাযা অনুষ্ঠিত

সেনবাগে মাদক কারবারিদের হামলায় নিহত ফাহিমের জানাযা বৃহস্পতিবার বাদ আসর নবীপুর ইউপির সোমবারিয়া বাজার সংলগ্ন বায়তুর মামুর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এরআগে আসরের নামাজ শেষে মসজিদ মাঠে  জানাযার সমবেত মুসল্লীদের উদ্দেশ্যে- বক্তব্য রাখেন- সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব ও উপজেলার কাবিলপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, নবীপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, নবীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিন উল্যা বিএসসি, নবীপুর ইউপি জামায়াতের আমির জিয়াউল হক বাবুল প্রমুখ।  বক্তারা স্কুল ছাত্র ফাহিম হত্যায় জডিত সকল অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।  সেনবাগে প্রথম জানাযা শেষে  সন্ধ্যায় বাদ মাগরিব মরহুমের নিজ বাড়ির দরজায় দ্বিতীয় জানাযা শেষে লাশ  বেগমগঞ্জ উপজেলা হাজীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে