চিতলমারীতে পরোয়ানা ভূক্ত নারী আসামী গ্রেপ্তার

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৫:২১ পিএম
চিতলমারীতে পরোয়ানা ভূক্ত নারী আসামী গ্রেপ্তার

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ বিলকিস ওরফে তানিয়াকে গতকাল শুক্রবার রাতে গ্রেফতার করেছে। তানিয়া চিতলমারী উপজেলার কুরালতলা পশ্চিমপাড়া রত্নপুর গ্রামের ইদ্রিস শেখের মেয়ে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (অপারেশন) রোকেয়া খানম জানান, আসামীর তানিয়ার বিরুদ্ধে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দায়রা আদালতে মামলা নং ১৬২৭/২৬ ও খিলগাঁও থানার মামলা নং-০৯(১০)২৩ এর গ্রেফতারী পরোওয়ানা রয়েছে। তাকে শনিবার সকালে আদালতে পেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে