নোয়াখালীতে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ০৫:২৮ পিএম
নোয়াখালীতে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপন করার যে কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের দুলাহাজরায় খাল কাটা কর্মসূচি ও গাছের চারা রোপণ করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

গতকাল বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও বন বিভাগের সার্বিক সহযোগিতায়  উপজেলা আঙিনায় ফলের চারা রোপন করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি'র আহবায়ক ও একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামাক্ষা চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কায়েসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক মোঃ জহির উদ্দিন হারুন, একলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালেহ আহমেদ সহ অন্যান্যরা। অনুষ্ঠান সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা বন কর্মকর্তা মোঃ সামসুদ্দিন। বক্তারা বলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন সময় গাছ রোপনের কর্মসূচি গ্রহণ করতেন এবং সৌদি আরব গিয়েও তিনি পাঁচ কিলোমিটার জায়গা নিয়ে একটি গাছের বাগান করেন। সেই সুবাদে সৌদি আরবের মানুষ এখনো সম্মান করে বলে জিয়ার বাগান। তার সুযোগ্য ছেলে তারেক রহমান ও এই দেশের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা মনে করি।  উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হবে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে