নাসিরনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০২:২৩ পিএম
নাসিরনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযথ মর্যাদায় প্রথমবারের মতো "জাতীয় পল্লী উন্নয়ন দিবস" পালিত হয়েছে । আজ সোমবার  সকালে 'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে  উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরীনের নেতৃত্বে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীনের সভাপতিত্বে সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা  কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (পদাবিক) মোহাম্মদ ডাহিদ কামাল, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া,মাঠ সংগঠক কাজী আক্তার হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিনসহ আরো অনেকে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বদরুল আলম। এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম এ হান্নান বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি তৃণমূল জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার যে দৃষ্টান্ত স্থাপন করেছিল, তা দেশের পল্লী উন্নয়ন ও সমবায় আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার স্থানীয় সরকার শক্তিশালীকরণ,গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষি ও অকৃষি খাতের উৎপাদন বৃদ্ধিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য এম এ হান্নান উপকারভোগী সদস্যের মাঝে ঋণের চেক  বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে