চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর নিজ বাড়ির পুকুরে চাষ করা প্রায় ১০ হাজার দেশীয় প্রজাতির মাছের পোনা চাঁদপুরের বিশ্বখালে অবমুক্ত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কতৃক উদ্বোধন করা এই বিশ্বখালে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই মহতী উদ্যোগ নেওয়া হয়। অবমুক্ত করা পোনাগুলোর মধ্যে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ অন্তর্ভুক্ত রয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুরে চাঁদপুর সদর শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ আনুষ্ঠানিকভাবে মাছের পোনাগুলো বিশ্বখালে অবমুক্ত করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।