নাটোরের সিংড়ায় অতি বৃষ্টি ও উজানের ঢলের পানিতে ক্ষতিগ্রস্থ ২৭৯ জন কৃষকের মাঝে জিআর (চাল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ক্ষতিগ্রস্থ কৃষক প্রতি ৩০ কেজি করে এই চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হানিফ। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি সদস্য মতিউর রহমান মন্টু, মহিলা ইউপি সদস্য সালেহা খাতুন প্রমূখ।
জানা গেছে, চলতি মৌসুমে সিংড়ার চলনবিলে অতি বৃষ্টিতে ও ঢলের পানিতে আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ হন কৃষকরা। বোরো ধানচাষীদের সেই ক্ষতি পুষিয়ে নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই খাদ্য সহায়তা দিচ্ছেন বর্তমান সরকার। যাতে ক্ষতিগ্রস্থ কৃষকরা ঘুরে দাঁড়াতে পারেন।