লোহাগড়ায় চিকিৎসা সেবার মান নিশ্চিতে প্রাইভেট ক্লিনিক পরিদর্শন

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৬:২৬ পিএম
লোহাগড়ায় চিকিৎসা সেবার মান নিশ্চিতে প্রাইভেট ক্লিনিক পরিদর্শন

নড়াইলের  লোহাগড়া  উপজেলার চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিক পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আবুল হাসনাত।

মঙ্গলবার সকালে তিনি পরিদর্শনকালে নানা অনিয়মের অভিযোগে 'মা সার্জিক্যাল ক্লিনিক'-এর ওটি (অপারেশন থিয়েটার) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেন। 

এছাড়া অন্যান্য ক্লিনিকগুলোকে তাদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা উন্নত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য আগামী ৭ দিনের আলটিমেটাম দেন।

তিনি স্পষ্ট জানিয়ে দেন ক্লিনিক চালাতে হলে সাধারণ মানুষের সঠিক চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।  সরকারী নির্দেশনা না মানলে ক্লিনিক বন্ধ করে দেয়া হবে। 

স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে