মোরেলগঞ্জে পাটজাত দ্রব্যের ব্যবহার না থাকায় দুই দোকানিকে অর্থদন্ড

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট): | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ১০:৪৯ পিএম
মোরেলগঞ্জে পাটজাত দ্রব্যের ব্যবহার না থাকায় দুই দোকানিকে অর্থদন্ড

বাগেহাটের মোরেলগঞ্জে পাট ও পাটজাত পন্যের ব্যবহার না করায় দুই ব্যবসায়িকে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। ’ে’পাট ও পাটজাত পন্য ব্যবহার করি, দেশের আইন মেনে চলি’’ এ শ্লোগানে বুধবার দুপুর ২টায় মোরেলগঞ্জ পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতায় পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয় তত্ত্বাবধায়নে লিফলেট বিতরণ করা হয়। একই সাথে এ সময় ভ্রাম্যমান আদালত অভিযান করে মেসার্স ভাই ভাই ভান্ডারের বাসুদেব সাহাকে ৩ হাজার টাকা ও মেসার্স মিরাজ এন্টারপ্রাইজ এর আলাউদ্দিন শেখকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।  চালের এ দোকানিরা তাদের প্রতিষ্ঠানে পাটের বস্তা ব্যবহার না করে প্লাষ্টিকের বস্তায় চাল বিক্রয়ের অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার  আইন-২০১০ এ দুই ব্যবসায়ির নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বাগেরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদারসহ থানা পুলিশের একটি টিম এ অভিযানে উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনার সময় বাগেরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার বলেন, পরিবেশ দূষন রোধ ও পাটের হারানো গৌরব পুনরুদ্ধার লক্ষ্যে বাংলাদেশ সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ প্রণয়ন করেছেন। এ আইন বাস্তবায়নের ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। প্লাষ্টিকজাত পণ্যে ব্যবহার রোধ করে পাটজাত পণ্যে ব্যবহার নিশ্চিত করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে