আশাশুনি উপজেলায় অবসর প্রাপ্ত মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের মাঝে অবসর ভাতা প্রদান করা হয়েছে। আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি বুধবার (২৯ জুলাই) গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারী গোয়ালডাঙ্গা ফকিরবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিছট মাধ্যমিক বিদ্যালয়ের সহবারী প্রধান শিক্ষক আবু দাউদ, সমিতির সহ সভাপতি কোদন্ডা হাই স্কুলের প্রধান শিক্ষক দুখীরাম ঢালী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ক্যাশিয়ার সুপদ রায়, পুইজালা হাই স্কুলের প্রধান শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে ১৩ লক্ষ ৭০ হাজার টাকা অবসর ভাতা প্রদান করা হয়।