নীলফামারীর সৈয়দপুরে জুলাই গণঅভ্যুণ্থান দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে আল ফারুক একাডেমি সৈয়দপুর। ৬ আগষ্ট বৃহস্পতিবার একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪(সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেন, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান। এসময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে আলোচনা সভায় জুলাই বিপ্লবে শহিদ ও আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তারা বক্তব্য রাখেন।