ঝিনাইদহের শৈলকুপায় ১শ পিচ ইয়াবা টেবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভগবান নগর গ্রামের মজিবর রহমানের ছেলে বিপুল মন্ডল ও রয়েড়া গ্রামের ইউনুস শেখের ছেলে ইমন শেখ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক কৃত ব্যক্তিদের কাছ থেকে পুলিশ ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করে। এ ব্যাপারে শৈলকপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান দুই মাদক ব্যবসায়ী কে মাদকসহ আটক করে নিয়মিত মামলা দিয়ে কোর্টের সপর্দ করা হয়েছে।