কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরী খ্যাত আল্লারদর্গা বাজারের চরম জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ২ কিলোমিটার সড়ক নির্মাণ এবং আরসিসি ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় ৭৫- কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আল্লারদর্গা বাজার এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে এ নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।
কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ৩২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পের আওতায় আল্লারদর্গা নাসির নগর থেকে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত দেড় কিলোমিটারসহ মোট ২ কিলোমিটার রাস্তায় রড ও সিমেন্টের কংক্রিট (আরসিসি) ঢালাই করে এ সড়ক নির্মাণ করা হবে। একই সাথে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য সড়কের পাশে টেকসই আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন (স ও জ ) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস, নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, মোঃআসাদ,উল্লাহ বাচ্চু, দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃশেরআলী সবুজ,বিএনপি নেতা রুহুল কুদ্দুস, এগুলো আলহাজ্ব গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস,অধ্যাপক মাহবুবুর রহমান লসকর, অধ্যক্ষ রেজাউল করিম, প্রকৌশলী হারুন অর রশিদ হারুন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও সওজ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর বহুল প্রতীক্ষিত এ কাজের উদ্বোধন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।ঠিকাদারী প্রতিষ্ঠান যশোরে হাইটেক এ কাজ পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আল্লারদর্গা বাজারের এই জরাজীর্ণ সড়কটি দীর্ঘ দিন ধরে দৌলতপুরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ ছিল। অবহেলা ও জলাবদ্ধতার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।এই সড়কটির নির্বাচনী প্রতিশ্রুতির একটি অংশ, জনগণকে এই সংকট থেকে মুক্তি দিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। সিডিউল অনুযায়ী কাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে দ্রুততম সময়ে নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো জানান দৌলতপুরের ঐতিহ্যবাহী আল্লাহর দরগা
হাই স্কুল ফুটবল মাঠ সহ উপজেলার চারটি ফুটবল মাঠ সংস্কারের কাজ ও হাতে নেয়া হয়েছে। তিনি মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার প্রতিও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন আল্লাহর সহ দৌলতপুরের বেশ কয়েকটি স্থানে মাদকের খাঁটি ও বিস্তার রয়েছে এগুলো কে অবিলম্বে নির্ভুল করা হবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।অনুষ্ঠানে কুষ্টিয়া সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম জানান, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় সড়কটি বারবার ক্ষতিগ্রস্ত হতো। এবার সুপরিকল্পিত ড্রেনেজ নির্মাণ ও আরসিসি ঢালাইয়ের মাধ্যমে মজবুত সড়ক তৈরি করা হচ্ছে, যাতে আগামী বহু বছর এখানে জলাবদ্ধতা বা সড়ক ভাঙনের সমস্যা না থাকে।