বুধহাটায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক রোগীর চিকিৎসা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৭:৫১ পিএম
বুধহাটায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক রোগীর চিকিৎসা

আশাশুনি উপজেলার বুধহাটায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি পড়া রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ আগস্ট) সকাল ৯ টায় বুধহাটা করিম সুপার মার্কেটে ক্যাম্পের উদ্বোধন করা হয়। 

বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় গ্রামীণ চক্ষু হাসপাতাল কদমতলা, সাতক্ষীরার আয়োজনে বিনামূল্যে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা, চোখের প্রেসার পরীক্ষা, নেত্রনালীর পরীক্ষা এবং স্বল্প মূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়। সকাল ৯ টা হতে ২ টা পর্যন্ত ৩ শতাধিক রোগী চিকিৎসা সেবা প্রদান করা হয়। আগত রোগীদের মধ্যে বাছাইকৃত ৩০ জন ছানি রোগীদের হাসপাতালে নেওয়া হবে। এসব রোগীদের বিদেশী লেন্স দিয়ে ছানি অপারেশন, ১ মাসের ঔষধ, হাসপাতালে যাতয়াত, থাকা ও খাওয়া ফ্রিতে করা হবে। সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আঃ করিম ঢালী ও বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর সরদার। ক্যাম্প অর্গানাইজার এমডি আরাফাত হোসেনের ব্যবস্থাপনায় ডাঃ সুস্মিতা মন্ডল তন্বী (এমবিবিএস) এর নেতৃত্বে ডাঃ তপন কুমার মন্ডল, ডাঃ এমডি হোসেন আলী, নার্স মিতু, দিপারানী, রায়হান, খাদিজা আক্তারসহ ১২ জন চিকিৎসক ও নার্স ৯টি বুথে ক্যাম্প পরিচালনা করেন। 


আপনার জেলার সংবাদ পড়তে