রাজশাহী রেল স্টেশনে চীফ কসার্শিয়াল ম্যানেজার আহসানউল্লাহ ভূঁইয়া ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিরাপদ কর্মস্থলের পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের সকল বুকিং সহকারীরা। সোমবার দুপুরে রেল স্টেশন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল স্টেশনের প্রধান বুকিং সহকারী রেজাউল করিম, সহকারী স্টেশন মাস্টার নাজমুল ইসলাম, বুকিং সহকারী গ্রেড ২ আশরাফুল ইসলাম ও তারেক রহমান প্রমুখ। এ সময় বক্তারা হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনানুক ব্যবস্থা করার জন্য জোর দাবি জানান।