চরকালেখান ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক আবুল বাশার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ০৩:২৫ পিএম
চরকালেখান ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক আবুল বাশার

নদীবেষ্টিত বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুলাদী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল বাশার। সোমবার দুপুরে নবনিযুক্ত প্রশাসক আবুল বাশারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও সমাজ সেবক মো. নুরুল হক খান। এক শুভেচ্ছা বার্তায় নুরুল হক খান বলেন, চরকালেখান ইউনিয়নবাসীর পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসক আবুল বাশারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, আবুল বাশারের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবেন-এমন প্রত্যাশা করছেন চরকালেখান ইউনিয়নবাসী। নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব পালনে সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য তিনি (নুরুল হক খান) আহবান জানিয়ে তার (প্রশাসক) সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে