কাউখালী উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফলের পাসের হার ৭১.৯৭%। উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬১০জন পরীক্ষার্থীর ভিতরে পাস করেছে ৪৩৯ জন। এর ভিতরে শীর্ষে রয়েছেন এগারো গ্রাম সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় তাদের পাসের হার ৯০.৭৪%, এই থেকে জিপিএ পেয়েছেন দুইজন।
সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ পেয়েছেন ১৩ জন, তাদের পাসের হার ৮৫.১৮%। সরকারি কাউখালী গান্ডতা মাধ্যমিক উচ্চ বালক বিদ্যালয় থেকে জিপিএ পেয়েছে ৮ জন তাদের পাশের হার ৬৭.৫৩%। উপজেলার দাখিল পরীক্ষার পাশের হার ৪৫.৭৭%। তিনটি ভোকেশনাল প্রতিষ্ঠানের পাসের হার ৪৯.৬৫%।