আজ সোমবার (১০ আগস্ট) সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল-২০২৬ প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে বরিশালের বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহাব উদ্দিন এর বড় মেয়ে শারীকা তাসবীহ কৃতিত্বের সঙ্গে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নিয়মিত ছাত্রী ছিলেন শারীকা।
শারীকা তাসবীহ্ জানায়, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের দিকনির্দেশনা, পরিবারের সহযোগিতা এবং নিজের আত্মবিশ্বাস তাকে ভালো ফলাফল অর্জনে সহায়তা করেছে। ভবিষ্যতের স্বপ্ন আপূরণে সে আরও কঠোর পরিশ্রম করতে চায়। রহমতপুুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায় বলেন, শারীকা শুরু থেকেই অত্যন্ত মনোযোগী, পরিশ্রমী ও উচ্চ লক্ষ্যনির্ভর ছাত্রী ছিল। ওর জন্য শুভকামনা রইল আগামী পথচলায়।
শারীকা তাসবীহ’র এই সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এ কৃতিত্বে সাংবাদিক বাবার সহকর্মীসহ স্থানীয় সাংবাদিক মহলও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শারীকা তাসবীহ ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সাফল্য কামনা করেছেন পরিবারের সদস্য, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীরা।