কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) অধীনে সোয়াইজনী নদী খনন প্রকল্পের বালু/মাটি অবৈধভাবে উত্তলোনের অভিযোগ উঠেছে। তারা সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে পাউবোর কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় ১টি প্রবাবশালী মহলে যোগসাযশে এ মাঠি বিক্রি হচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। সরকারি নিয়শ অনুযায়ী নদী খননের পর উত্তোলিত বালু-মাটি একটি নিদির্ষ্ট সরকারি জায়গায় স্তূপ (ডাস্পিং) করে রাখার কথা রয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড উন্মক্ত টেন্ডার বা নিলামের মাধ্যমে সরকারি কোষাগারের রাজস্ব জমা দিয়ে মাটি বিক্রি করার কথা রয়েছে। তারা এসব নিয়মনীতি না মেনে উপজেলায় মহর কোনো অংশে এ নিয়মের কোনো তোয়াক্কাই করছে না। স্থানীয় বাসিন্দারের অভিযোগ এলাকায় কিছু প্রবাবশালী ও অসাধু ব্যক্তি একটি সিন্ডিকেট তৈরি করে গড়ে তুলেছে। এ সিন্ডিকেট পানি উন্নয়ন বোর্ডের সাথে মোটা অংঙ্কের উৎকোচের মাধ্যমে এ কাজটি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ডাম্পিং স্টেশনে মাটি না নিয়ে খনন স্থল থেকেই সরাসরি বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়িদের কাছে লক্ষ লক্ষ টাকার এ সরকারি মাঠি বিক্রি করতে দেখা গেছে। এর ফলে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। নাম প্রকাশ না করা শর্তে কয়েক জন বাসিন্দা জানান দিনের আলোতেই নদী থেকে ডেজার মেশিন দিয়ে বালু কেটে সরাসরি স্টিল বডি নৌকা দিয়ে যাচ্ছে অন্যত্য। কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না এলাকাবাসী। এ বিষয়ে সচেতন মহলের ধারনা যে এটাকি উর্ধতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন কি। এ বিষয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মুক্তির কাছে জানতে চাইলেন তিনি বলেন বিষয়টি পরিদর্শন করে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।