কাউখালীতে যুবলীগ নেতা কলেজ অধ্যক্ষ আটক

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ১৩ আগস্ট, ২০২৬, ০৪:২৩ পিএম | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৬, ০৪:২৩ পিএম
কাউখালীতে যুবলীগ নেতা কলেজ অধ্যক্ষ আটক

পিরোজপুরের কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা আহবায়ক ও কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার মদন মোহন জিউর আখড়াবাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ২০২৪ সালের অক্টোবর মাসে কাউখালী থানায় দায়ের করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অলোক কর্মকারকে বুধবার বিকেলে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আপনার জেলার সংবাদ পড়তে