কুষ্টিয়ার দৌলতপুরে পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এ অতিষ্ঠ এলাকাবাসী। এ লোডশেডিং এর হাত থেকে বাঁচতে এবং লোডশেডিং কমিয়ে আনার লক্ষ্যে ও লোডশেডিং সহণীয় পর্যায়ে আনতে বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্যগুহর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপি সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শেরআলী সবুজ, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, মোঃ জহুরুল করিম বিশ্বাস, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ,সাইফুল
ইসলাম (শাহীন),পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃমনোয়ারুল ইসলাম, এজিএম মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ
তৌহিদুল হাসান তুহিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ,খাদিমুল ইসলাম, বিএডিসি কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম। এছাড়া ও অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এ ভয়াবহ লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী দোকানপাট বেলা ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়া হয়। সভায় দৌলতপুরে পল্লী বিদ্যুতের মাস না যেতেই বিল আদায়, ভৌতিক বিল সহ কম্পিউটার অপারেটরদের দায়িত্বহীনতার কথাও উল্লেখ করা হয়।