'রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রোববার (১৬ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরএই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি (তরবিয়াত) মুহাম্মাদ আলী আছগার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম,
কৃষি কর্মকর্তা মোছা. শারমিন জাহান, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে উপজেলার সফল তিনজন মৎস্যচাষীকে ক্রেস্ট প্রদান করা হয়।