পাঁচবিবিতে অজ্ঞাত পরিচয়ধারী (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেটের উত্তর পাশে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে রেইল লাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করার পর সান্তাহার রেলওয়ে জিআরপি পুলিশকে অবহিত করেন। স্থানীয়রা বলেন" রাতে কোনো এক সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে যুবকটির মৃত্যু হতে পারে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তামবিরুল ইসলাম বলেন, সান্তাহার জিআরপি পুলিশকে অবহিত করা হলে মরদেহটি তারা উদ্ধার করে নিয়ে যায়।