জাতীয় মৎস্য পক্ষের র‌্যালি, মাছের পোনা অবমুক্ত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৫:২০ পিএম
জাতীয় মৎস্য পক্ষের র‌্যালি, মাছের পোনা অবমুক্ত

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনার অবমুক্ত করা হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, মো. ইউসুফ আলী খান, এইচএম নাজমুল আমিন প্রমুখ। শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে