চট্টগ্রামের হাটহাজারীতে গতকাল রবিবার( ১৬ আগস্ট) মহাসমারোহে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী সভাপতিত্ব তে অনুষ্ঠিত এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ছিল “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ”। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্নাঢ্য র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদআব্দুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শওকত আলী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি( শাহেদ আরমান, কৃষি সম্প্রসারণ অফিসার বোরহান উদ্দিন সহ স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সফল মৎস্যচাষি, সাংবাদিকবৃন্দ এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন।আলোচনা সভায় মৎস্যসম্পদের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, মৎস্য খাতের উন্নয়ন এবং দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
ঐতিহ্যবাহী হালদা নদী জীব বৈচিত্র্য ও মৎস্য রক্ষা, মৎস্য খাতের উন্নয়ন, মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে ০৩ জন সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান, ০৬ জন মৎস্য চাষীকে মৎস্য খাদ্য উপকরণ বিতরণ ও হালদা নদীতে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।