চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভাস্থ হারলায় মৃত পিতা নুরুন্নবী সওদাগরের লাশ কাধে বহনকরে জানাজার নামাজ আদায় করে শেষ বিদায় জানাতে কাশিমপুর কারাগার হতে প্যারোলে মুক্তি পেলেন ছেলে শাহাদাৎ নবী খোকা। গতকাল সোমবার বাদে জোহর হারলা কোরানি বাড়ি জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্যারোলে মুক্তিতে আসা শাহাদাৎ নবী খোকা চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ কার্যকরী পরিষদ সদস্য। তিনি প্রায় দেড় বছর আগে পুলিশের হাতে আটক হয়ে কাশিমপুর কারাগার রয়েছেন। বাবার শেষ বিদায় শেষে পুন:রায় পুলিশের হেফাজতে কারাগারে পাঠানো হয়েছে।