নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৫:৫১ পিএম
নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এক কবিরাজসহ ৯ মাদকসেবীকে  বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন। অভিযানে নাসিরনগর থানা পুলিশ সহযোগিতা করেন।

জানা যায়, রোববার ও সোমবার দুইদিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানের সময় মাদক সেবন ও বহনের অভিযোগে ৯ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাদেরকে  মাদকবিরোধী অভিযানে অভিযুক্ত করে কারাদন্ড  প্রদান করা হয় তারা হলেন ভলাকুট ইউনিয়নের বাবুল মিয়া,পায়েল মিয়া,জালাল মিয়া ,নাসিরপুরের লালু মিয়া ও হরিপুর ইউনিয়নের কবিরাজ জাহের মিয়াসহ প্রত্েযককে ১৩ মাসের বিনাশ্রম ও চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের ইমরান মিয়াকে ৮ মাসের বিনাশ্রম, চাপরতলা ইউনিয়নের শফিক মিয়াকে এক বছরের বিনাশ্রম ও আঙ্গুর মিয়াকে ১৪ মাসের বিনাশ্রাম । এছাড়া প্রতিজনকে ২০০ টাকা অর্থ দন্ড করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে