সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৪:৫৮ পিএম
সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা

বরিশালের গৌরনদী উপজেলার সাবেক দুই ছাত্রদল নেতাকে বিএনপির মূল কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে পদায়ন করে সুখবর দেওয়া হয়েছে। পদ পাওয়া দুই নেতা হলেন-উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাফর ইকবার ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কেএম আনোয়ার হোসেন বাদল। রবিবার (১৬ আগস্ট) বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ এবং সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ১৯৮৬ সালে এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন উপজেলার মাহিলাড়া এলাকার বাসিন্দা জাফর ইকবাল। তখন তিনি স্কুল ছাত্রদলের সভাপতি ছিলেন। এরপর ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত  উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ২০০২ সাল ২০০৮ পর্যন্ত টানা দুই মেয়াদে উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।  ২০০৩ সাল থেকে ২০০৮ পর্যন্ত বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামের বাসিন্দা কেএম আনোয়ার হোসেন বাদল সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, সভাপতি এবং ২০০৫ সালে ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্বপালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হত্যার উদ্দেশ্যে তার ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে।

রাজনীতির দীর্ঘ লড়াই-সংগ্রাম পেরিয়ে সাবেক এই দুই ছাত্রদল নেতা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে পদায়ন পেয়েছেন। পদ পাওয়া সাবেক দুই ছাত্রদল নেতা জানিয়েছেন, ছাত্র রাজনীতি সমাপ্ত করে আমরা এতোদিন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছিলাম। 

এখন আমাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে আমাদের দীর্ঘদিনের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করাই হবে আমাদের মূল লক্ষ্য।

আপনার জেলার সংবাদ পড়তে