জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভায় রাসিক প্রশাসক

‘জাপানে জনশক্তি রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগ নেয়া হচ্ছে’

এফএনএস (এস.এইচ.এম তরিকুল ইসলাম; রাজশাহী) :
| আপডেট: ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০৪ পিএম
‘জাপানে জনশক্তি রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগ নেয়া হচ্ছে’

সিরাক বাংলাদেশ-এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে টৎনধহ ঈষরসধঃব ্ ডধংঃব ঔঁংঃরপব ওহরঃরধঃরাব (টঈডঔও) বিষয়ক অ্যাডভোকেসি সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘নগরীতে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। রাজশাহী শহরে বসবাসরত সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক নির্মাণ করা হবে। জাপানে জনশক্তি রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগ নেয়া হচ্ছে।’ সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক আরো বলেন, সিরাক বাংলাদেশ রাজশাহী মহানগরীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই। যুবদের সম্পৃক্ত করে এ নগরীর উন্নয়নে কাজ করবে সিরাক বাংলাদেশ এটি সত্যিই প্রশংসার। মাদকমুক্ত যুব সমাজ গড়ে তুলতে ও ক্রীড়ার উন্নয়নে সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীতে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণকরা হয়েছে। সিরাক বাংলাদেশ সকল উদ্যেগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা। প্রকল্পের কর্মপরিকল্পনা বক্তব্য রাখেন, সিরাক-বাংলাদেশ -এর নির্বাহী পরিচালক এবং টঘ ঐধনরঃধঃ ণড়ঁঃয অফারংড়ৎু ইড়ধৎফ এর উপদেষ্টা এস এম সৈকত। স্বাগত বক্তব্য রাখেন সিরাক বাংলাদেশের উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ সেলিম মিয়া। আরও বক্তব্য রাখেন রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসান। প্রকল্পে সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন, সিরাক-বাংলাদেশ -এর প্রজেক্ট ম্যানেজার লুৎফা পাঠান। 

অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত উপস্থাপনা নগর যুব কাউন্সিল কর্মপরিকল্পনা এর কার্যক্রম ও কাঠামো নিয়ে আলোচনা এবং সমন্বয় ও সহযোগিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় পর্বে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় নিয়ে মতামত তুলে ধরা হয়।

সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করে রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু জানান, সভায় নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও পরিবেশবান্ধব করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং তরুণদের নেতৃত্বে নগর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভার আলোচনায় নগর যুব কাউন্সিলকে জলবায়ু পরিবর্তন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং নাগরিক পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনার অন্যতম অংশীদার হিসেবে এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। সভায় প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ নগর যুব কাউন্সিলের সদস্যরা অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে