নীলফামারীতে ক্যানেলের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১৮ আগস্ট, ২০২৬, ০৪:৪৯ পিএম | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬, ০৪:৪৯ পিএম
নীলফামারীতে ক্যানেলের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলের পানিতে পড়ে খালা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ আগষ্ট উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকরা তুহিন বাজার স্লুইচ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাউতারা ইউনিয়নের কাঁকরা এলাকার আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার (১২) ও একই ইউনিয়নের নিজপাড়া এলাকার সেলিমুর রহমানের মেয়ে সিনহা আক্তার (৪)। 

স্থানীয়রা জানান,দিনের কোন এক সময়ে সেচ ক্যানেলের পাশে কয়েকজন শিশু খেলছিলো। এ সময় হঠাৎ শিশু সিনহা ক্যানেলের পানিতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধার করতে পানিতে নামেন খালা পাখি আক্তার। সেও পানিতে নামার পর  ডুবে যায়। এ সময় অন্যান্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ক্যানেলের পানিতে নামেন। খেজাখুজির এক পর্যায় দু’জনকেই মৃত অবস্থায় উদ্ধার করেন। নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি জানান, জায়গাটি ঝুঁকিপুর্ণ ছিলো। হয়তো প্রথম শিশুটি পা পিসলে পানিতে পড়ে যায়। আর তাকে উদ্ধার করতে পানিতে নেমে দ্বিতীয় শিশুটিও মারা যান। 

ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি) শওকত আলী জানান,আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে