দিনাজপুরের বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জুঁই আক্তার (১৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ মামুন আলী পালিয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকারের নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নারী হলেন- উপজেলার সাতোর ইউনিয়নের ডালাগ্রাম এলাকার মো: মামুন আলীর স্ত্রী মোছাঃ জুঁই আক্তার । সোমবার রাতে বীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (ওসি চার্জ) মো: জাহাঙ্গীর বাদশা রনি সাংবাদিকদের বলেন, অভিযানে মোছাঃ জুঁই আক্তারের স্বামীর বাসা থেকে ৩৪০পিস উদ্ধার করেন এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আটক আসামীর বাবার বাড়ি সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামের আবুল হোসেনের বাসা থেকে ৪৩০০পিসসহ মোট ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়: যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৯২,০০০ হাজার টাকা।
এই সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আটক নারীর বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা হবে।