সৈয়দপুরে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১৮ আগস্ট, ২০২৬, ০৫:৫০ পিএম | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬, ০৫:৫০ পিএম
সৈয়দপুরে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে চলমান পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ি,সেবনকারী প্রতিদিনেই উপজেলার কোন না কোন স্থান থেকে গ্রেফতার হচ্ছে। নিয়মিত মামলা দিয়ে কাউকে পাঠানো হচ্ছে কারাগারে আবার ভ্রাম্যমাণ আদালতে নিয়ে কাউকে করা হচ্ছে জরিমানা অনাদায়ে কারাদন্ড।

মাদক নিয়ত্রণ বা নির্মুলে পুলিশ কাজ করলেও নীলফামারীর সৈয়দপুরে যেন মাদক ব্যবসা আরো বেড়েছে। শহরের এমন কোন মহল্লা নেই যেখানে এখন মাদক ব্যবসা হয় না। প্রায় সব মহল্লায় এখন মাদক ব্যবসা ওপেন সিক্রেট।

মাদক ব্যবসায়ি এবং সেবনকারীর এমন উপদ্রুপ বেড়েছে যা বলা মুশকিল। তারপরও সৈয়দপুর থানা পুলিশ চেষ্ঠা করছে মাদক নিয়ন্ত্রণ করতে।

কিন্তু পুলিশের পক্ষে একা এ কঠিন কাজ করা সম্ভব নয়। এতে এগিয়ে আসতে হবে প্রত্যেক মহল্লার সচেতন মানুষকে।

১৮ আগস্ট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন খোরশেদ আলমের ছেলে শুভ ইসলাম (২৬),মোঃ মনতাজের ছেলে মনু (১৯)

ও মোঃ একরামের ছেলে মোহাম্মদ রাহুল (২৫)।  এদের সকলের বাড়ি সৈয়দপুর পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড ঢেলাপীর উত্তরা আবাসনে। সৈয়দপুর থানা পুলিশ এদের কাছ থেকে ২৪ পিচ টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করে। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে থানাসুত্রে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে