চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ৩ বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলা মধ্যম গাছবাড়িয়া আবু তালেব মুন্সির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। জানাযায় ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে পালাক্রমে সামশুল ইসলাম ড্রাইভার ,আলতাস হোসেন ও মোহাম্মদ হানিফের ঘর থেকে ৮ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। এতে প্রায় ২০লাখ টাকার মালামাল ডাকাতরা নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য এবং সাবেক কাউন্সিলর খোরশেদুল আলম সবুজ জানিয়েছেন। এ ছাড়াও গত বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বৈলতলী ইউনিয়নে ৯নং ওয়ার্ডস্থ আবু ছৈয়দ পাড়ারয় মুখোশধারী ডাকাতদল স্থানীয় দারোয়ানকে বেধে প্রবাসী মো: বেলাল হোসেরন ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে এবং সাড়ে ৬ভরি স্বর্ণ ও মোবাইসহ আসবাব পাত্র লুট করে নিয়ে যায়। সম্প্রতি সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ডাকাডি বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভোগছেন।