নোয়াখালীর সোনাইমুড়ীতে অনুষ্ঠিত হয়েছে হেফাজতে ইসলাম কর্তৃক হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, গুজব, উস্কানি, হুমকি সহ তাদের নিষিদ্ধের প্রতিবাদে গণমাধ্যম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে। সোমবার সকালে সোনাইমুড়ীর শহীদী জামে মসজিদ কনফারেন্স হলে আয়োজিত এ সভায় হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনটির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা ও গুজব ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, পাশাপাশি নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন।
মতবিনিময় সভায় বক্তারা সাংবাদিকদের কাছে প্রকৃত ঘটনার বিবরণ তুলে ধরে জাতিকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।