ত্রিশালের নতুন ইউএনও হাসনাত জাহান খান

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) :
| আপডেট: ১৮ আগস্ট, ২০২৬, ০৮:২১ পিএম | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬, ০৮:২১ পিএম
ত্রিশালের নতুন ইউএনও হাসনাত জাহান খান

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন হাসনাত জাহান খান। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, নবাগত এই কর্মকর্তা এর আগে ফেনী জেলার পরশুরাম উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পরিকল্পনা বিভাগে সিনিয়র সহকারী সচিব এবং রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সাথে দায়িত্ব পালন করেন।

​যোগদান শেষে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে