গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষক সেমিনার

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৬:২৬ পিএম
গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে বহিপাড়া উচ্চ বিদ্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির। এতে সূচনা বক্তব্য দেন সাংবাদিক শাহারিয়া শাহাদাৎ। সেমিনারে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান, জেলা তথ্য আপা রুপ কুমার বর্মন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর তাজামুল হক তাজেলসহ অন্যরা। এ সময় শিক্ষক, অভিভাবক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্য কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করা হয়। শপথ বাক্য পাঠ করান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসান। 

বক্তারা বলেন, মাদক মেধা ও চিন্তা শক্তিকে পঙ্গুত্ব করে তোলে। পরিবারের মধ্যে তীব্র অশান্তি ডেকে আনে এবং অপরাধ বাড়িয়ে সমাজকে অস্থিতিশীল করে তোলে। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে